মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

চীনে বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চংকিংয়ে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন। চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে চংকিং-এর চারটি বিভাগে রেড অ্যালার্ট সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে , এ পরিস্থিতিতে জরুরি পরিষেবা বাড়িয়েছে চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রনালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অন্তত ৪০০টি জরুরি দল পাঠানো হয়েছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাসিন্দাদের নিরাপদ রাখতে এবং ক্ষতি কমাতে “সর্বোচ্চ অগ্রাধিকার” দেয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ এবং জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী মন্ত্রণালয়কে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে ভারী বৃষ্টি ও বন্যায় প্রতিবেশী প্রদেশ সিচুয়ানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাদেশিক সরকার।

চীনের সরকারি গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বন্যায় সিচুয়ানের ৮৫ হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102