রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন এমপি ঢাকায় এসেছেন।  দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর বলে বুধবার (৫ জুলাই) জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে  বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে করে কর্মসংস্থান সৃষ্টিসহ উভয় দেশের অর্থনীতির বিকাশ ঘটবে। ২০২২ সালের শেষে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্য রেকর্ড ৪.৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক রয়েছে। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পণ্যের প্রবেশাধিকার ও বাণিজ্য বাধা দূর করে পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে আমরা কাজ করতে চাই।

জানা গেছে, মন্ত্রী হাডলস্টন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা ২০২৩ সালের মে মাসে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এভিয়েশন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ নিয়ে আলোচনা করবেন, যা বাংলাদেশের বিমান চলাচল খাতকে শক্তিশালী করবে এবং উভয় দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন। যুক্তরাজ্যের বিশ্ব-নেতৃস্থানীয় উন্নয়নশীল দেশ ট্রেডিং স্কিম (ডিসিটিএস), যা গত মাসে কার্যকর হয়েছে এবং যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের জন্য বাণিজ্য সহজ করার বিষয়ে তারা আলোচনা করবেন।

মন্ত্রী হাডলস্টন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সঙ্গে দেখা করবেন। তারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী এভিয়েশন হাব হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাজ্যের প্রস্তাব আলোচনা করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102