রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

সম্পর্ক উন্নয়নে ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মদিনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ হলে তাকে এ কথা বলেন সালমান এফ রহমান।

সোমবার (৩ জুলাই) এক টুইটে সালমান এফ রহমান বিষয়টি জানান। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে মসজিদে নববীতে আনন্দঘন সাক্ষাৎ হয়েছে। আমার ১২ বছর বয়সে আমাদের শেষ দেখা হয়েছিল। এই সাক্ষাতে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি তাকে বলেছি, দুই দেশের সম্পর্কের উন্নতি করতে ১৯৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন। আমরা পবিত্র নগরীতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছি।

সালমান এফ রহমানের সঙ্গে মদিনায় তোলা দুটি ছবি পোস্ট করে অন্য এক টুইটে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে মক্কা, মিনা ও মদিনায় ভালো আলাপ হয়েছে।

টুইটে সালমান এফ রহমানকে বাল্যবন্ধু হিসেবে অভিহিত করে আরিফ আলভি বলেন, দুই বন্ধুর এই সাক্ষাৎ হয়েছে ৬০ বছর পর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102