রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

বাংলাদেশে আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। আজ মঙ্গলবার (৪ জুলাই) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন মঙ্গলবার (৪ জুলাই) আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার ও বৃহস্পতিবার তিনি কক্সবাজার থাকবেন।

সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102