সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

কঠোর লকডাউন: কাল থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কাল সকাল থেকেই সবধরনের নৌযান এবং ফেরিতে যাত্রী ও যাত্রীবাহীসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার হবে।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়।এতে বলা হয়, “২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

“বিআইডব্লিউটিসি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই জারি করেছে।বন্ধ থাকবে যাত্রীবাহী নৌযানবৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ অগাস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে।এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ অগাস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102