সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

জাহ্নবীর সিনেমা মুক্তি আগামী বছরের ১৫ মার্চ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

অবশেষে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। ২০২৪ সালের ১৫ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, একটা স্বপ্ন, যাকে দুই হৃদয় ধাবন করে! শরন শর্মা পরিচালিত, রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত- মিস্টার অ্যান্ড মিসেস মাহি আসছে ১৫ মার্চ ২০২৪ সালে- আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মূলত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি। ‘রুহি’ সিনেমার পর এই সিনেমাতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন জাহ্নবী ও রাজকুমার।

চলতি বছরের মে মাসে এ সিনেমার শুটিং শেষ করেন জাহ্নবী। শুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লেখেন জাহ্নবী, গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে।
তিনি লেখেন, আমার প্রথম ব্যাট ধরার ২ বছর। আর এখন আমরা অবশেষে শুটিং প্যাক আপ করলাম মিস্টার অ্যান্ড মিসেস মাহির। আমি ভেবেছিলাম আজ খানিক হালকা ও আশ্বস্ত হয়ে ঘুম থেকে উঠব কারণ এ সিনেমাতে যতটা ভেবেছিলাম পারব তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছি। কিন্তু সত্যি বলতে কেমন যেন খালি খালি লাগছে। যেন একটা খালি ক্যানভাস। মনে হচ্ছে আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং এখন ফিরে এসেছি আর সেখানে আমি অনেক হিরো দেখেছি।

এরপরই তিনি প্রশংসা করেন সিনেমার গোটা টিমকে। উল্লেখ করেন রাজকুমার রাও, পরিচালক শরন শর্মার কথাও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102