শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেবীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন মাসের অন্তঃস্বত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম(১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  রবিবার রাতের খাবার শেষে নুরুজ্জামান ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোররাতে নুরুজ্জামানের ঘুম ভাঙলে তার স্ত্রীকে শোবার ঘরের সরের(ঘরের বাঁশ) এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নুরুজ্জামানের চিৎকারে তার মা সহ প্রতিবেশীরা দৌড়ে এসে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102