সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

আকাঙ্ক্ষা বিগ বস থেকে বহিষ্কৃত

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বিগ বস ওটিটি ২ থেকে বহিষ্কার করা হয়েছে আকাঙ্ক্ষা পুরিকে। সালমান খান নিজে এই কথা ঘোষণা করেন। গত সপ্তাহে একটি টাস্ক করতে গিয়ে লাইভ ক্যামেরার সামনে তিনি জাদ হাদিদকে জড়িয়ে ধরে গভীর ভাবে চুমু খান।

ঘটনার পরই রোববার তাকে বিগ বস হাউজ থেকে বের করে দেয়া হয়। এই সপ্তাহে অভিষেক মালহান, জিয়া শঙ্কর এবং আকাঙ্ক্ষা পুরির মধ্যে একজনকে বেছে নেয়া হয় এই বাড়ি থেকে বহিস্কার করার জন্য।

একদিকে যখন আকাঙ্ক্ষাকে এই চুমু কাণ্ডের জন্য এই সপ্তাহে বাড়ি থেকে বের করে দেয়া হল অন্যদিকে সমস্ত কাণ্ডের মুলে যিনি রয়েছেন সেই জাদ হাদিদকে ঐদিন ভাইজান কড়া শাস্তি শোনান। তার নাম আগামী সপ্তাহে নমিনেশনে থাকবে।

প্রসঙ্গত আকাঙ্ক্ষা, জিয়া এবং অভিষেককে বিবিভার্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারপর তাদের একটি টাস্ক দেয়া হয়। তাদেরকেই জিজ্ঞেস করা হয় তাদের মধ্যে কে এই শো ছেড়ে বেরিয়ে যাবেন আজ? একই সঙ্গে তাদের বলা হয় তারা যত বেশি সময় নেবেন তত সমস্যা বাড়বে। এরপর অভিষেক এবং আকাঙ্ক্ষা জিয়ার নাম নেন। আর জিয়া আকাঙ্ক্ষার কথা বলেন। তারা কে ঐদিন বাড়ি ছেড়ে বের হয়ে যাবেন সেটা নিয়ে দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক করেন। এরপর ভাইজান নিজেই তাদের বলেন আকাঙ্ক্ষা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তাকেই বাদ দেয়া হচ্ছে।

গত সপ্তাহে তিনি যে দুটো কাণ্ড ঘটিয়েছেন তাতেই ভীষণই বিরক্ত সালমান। একদিকে তো আকাঙ্ক্ষাকে টানা ৩০ সেকেন্ড চুমু খাওয়ার ঘটনা।

এরপর সালমান তাকে বলেন, এসব গিয়ে আবু ধাবিতে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা। তারপর বুঝব। সালমানের বকা খেয়ে জাদ হাদিদ ক্ষমা চেয়ে নেন। বলেন এটা তিনি ভুল করে করেছেন। সালমান পুনরায় তার উপর রেগে বলেন, কখন ক্ষমা চেয়েছেন? এখন? বলার পর? উত্তর এই মডেল বলেন, না না, আমি তখনই বলেছিলাম। বেবিকা তখন ভালো মুডে ছিল না যাতে আমি ওকে বোঝাতে পারি পুরো বিষয়টা।

সালমান কিন্তু মোটেই তার বক্তব্যে বা ক্ষমা চাওয়া শুনে শান্ত হন না। তিনি যে কতটা বীতশ্রদ্ধ গোটা ঘটনায় সেটা বুঝিয়ে বলেন, আপনি যা করেছেন সেটা হয়তো অনেকেরই খারাপ লাগেনি। কিন্তু আবার একই সঙ্গে অনেকেই বিরক্ত হয়েছেন। ভারত ভীষণই রক্ষণশীল দেশ। একই সঙ্গে সহজে ক্ষমাও করে দিতে জানে। আমরা অনেক বার মানুষকে ক্ষমা করে দিই তাদের ভুল দেখার পরেও। আর আপনি? ওরা তো আপনাকে, আবদু রজিককে ভালোবাসে। তোমাদের ভাষা না বুঝেও আপন করে নিয়েছে। কিন্তু এই দুটো ঘটনা? এগুলো কি? চুমুর ঘটনাটা যদিও বা সরিয়ে রাখি, তবে এটা কি?

সালমনের বকা খেয়ে সুর বদলান জাদ। তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি সম্পূর্ণ দোষ নিচ্ছি। আমি পুরো ভারত, আপনাদের সবার কাছে, এই বাড়ির প্রতিটা সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102