শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২২৫ জন গবেষক। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্ব সেরাদের মধ্যে এ জায়গা করে নেন শাবিপ্রবির গবেষকরা।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন। এতে শাবিপ্রবি থেকে স্থান পায় ২২৫ জন।

এ তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৭০তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবিপ্রবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ৯৪তম অবস্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নরশাদ আলী, ৩য় অবস্থানে ও বাংলাদেশে ১৪৭তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।

প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে থাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102