সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

করোনায় মৃত্যু ১৮৭ জনের আক্রান্ত ৩০৬৭

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৭জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় সাড়ে  ১১ হাজার নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি থাকায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা কম হয়েছে । পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৭ জন ও ৭০ জন নারী। ঢাকা বিভাগে রয়েছেন ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102