শুক্রবার (৩০ জুন) রাতে নীলফামারী জেলা পুলিশ সুপারের বাসভবনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারী জেলা পুলিশ কর্তৃক ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জ ডিআইজি বাংলাদেশ পুলিশ মোহা; আবদুল আলীম মাহমুদ বিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ; পুনাক সভানেত্রী মিসেস জেসমিন মাহমুদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান; পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র মোঃ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।