শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কার্ডিফে

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

মকিস মনসুর
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন
ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ,
আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন  করে বুধবার ( ২৮ শে জুন) ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি বিপুল উৎসাহ  উদ্দীপনায় আনন্দঘন ও
যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর  পরিবেশে হাজার ও  লোকের উপস্তিতে পবিত্র ঈদ উল আযহা  উদযাপন করা হয়েছে।
কার্ডিফের শাহ্‌ জালাল মসজিদ এন্ড  ইসলামিক কালচারেল সেন্টারে সকাল  ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব  মাওলানা কাজি ফয়জুর রহমান  ও সকাল ৯.৩০ মিনিটের দ্বিতীয় জামাতের নামাজ আদায় করান হাফিজ মিফতাউর রহমান।
রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড  ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল  ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল ১০ টায় অনুষ্ঠিত ২য় জামাতের নামাজে ঈমামতি করেন  হাফিজ মাওলানা ফারুক আহমদ।
খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত আল্লাহতায়ালার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে। শাহ্‌ জালাল  মসজিদ কমিটির চেয়ারম্যান  আক্তারুজ্জামান কুরেসী নিপু ও সেক্রেটারি এস আই চৌধুরী বাবলু,  রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি আফজাল খান মিতু সহ অন্যান্য নেতৃবৃন্দ  সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে  উভয় মসজিদ প্রতিষ্টাকাল থেকে আজবধি যারা অর্থ সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিস্রম করেছেন যাদের কারনে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি অনেক আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্‌ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন।
উভয় মসজিদের ইমাম ও খতীবগন দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102