রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

তীব্র গরমে ৬ হাজার ৭শ জনেরও বেশি হজযাত্রীর হিটস্ট্রোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

চলতি হজ মৌসুমে তীব্র গরমে ৬ হাজার ৭০০ জনেরও বেশি হজযাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এদেরমধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২৮ জুন) এসব তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। অসুস্থরা বর্তমানে মক্কা ও মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পানি শূন্যতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল-আব্দেল আলী জানান, এ বছর হজ যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৭০০ জনেরও বেশি হজযাত্রী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হজ চলাকালে আরাফাত ময়দান, মুজদালিফা ও মিনায় ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দীর্ঘপথ হেটে পাড়ি দেয়ার কারণে বেশিরভাগ হাজি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য হাজীদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা। ওপর থেকে পানির ফোয়ারা ছিটানো হয়। স্বেচ্ছাসেবীদের হাতেও ছিল পানির স্প্রে। তারা প্রত্যেক হাজির শরীরে পানি ছিটিয়ে দিচ্ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102