বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন দেশের সাথে মৌলভীবাজারে ঈদুল আজহা পালিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়লেন জেলার শতাধিক  মুসল্লীরা।

বুধবার ২৮ জুন সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।

বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এই নামাজ আদায় করছেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা পশু কোরবানি দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102