সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আ’লীগ সরকারের পদত্যাগ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

এ দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব শহরের সেনুয়া পুরাতন গোরস্থান জামে মসজিদের নবনির্মিত ভবনের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন তো চলছেই; এই চলমান আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আরও বেগবান হবে; জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার বিরোধীদলের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। নির্বাচনের রূপরেখা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলছি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যে রূপরেখা সেটা আমরা আশা করি একসঙ্গে দিতে পারবো।

ফখরুল বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তাই বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে ১৯৭১ সালে যে চেতনাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল; সেই চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষের একটি লক্ষ্য, একটিই দাবি এই বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে বর্তমান সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102