শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঈদে কূট‌নৈ‌তিক পাড়ায় থাকবে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে.কর্নেল মো. মোসতাক আহমেদ।

বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়াও অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জা‌নি‌য়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তারা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেইসব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন- সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র‌্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্যসময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।

ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সবসময় সতর্ক আছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102