সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রাঙ্গামাটিতে

সস্তায় কোরবানির গরু কিনে দেওয়ার নামে সর্বস্ব লুট

রাঙ্গামাটি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুরবানীর গরু সস্তায় ক্রয় করার উদ্দেশ্যে গত রবিবার (২৫ জুন)  মোহাম্মদ ইফতেখার নিহাল রাঙ্গামাটি সদরে এসে সর্বস্ব হারান ছিনতাইরারীদের হাতে।
জানাযায়, মোহাম্মদ ইফতেখার নিহাল এর সাথে মো: সোবহান এর পূর্ব পরিচয়ের সূত্র ধরে যোগাযোগ হয়। মোবাইল ফোনে কথোপকথনের এক পর্যায়ে সোবহান ইফতেখার সাহেবকে জানান তার এলাকা লংগদুতে সস্তায় দেশীয় পাহাড়ী গরু পাওয়া যায়। ইফতেখার সোবহানের কথা শুনে সস্তায় দেশী পাহাড়ী গরু কেনার জন্য লংগদু থানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি ডলংগদু থানা এলাকায় আসার সাথে সাথেই সোবহান এর পরিকল্পনা মোতাবেক অপর একটি নৌকা থেকে টর্চ লাইটের আলো দিয়ে ১২/১৩ জন অজ্ঞাত ব্যক্তি ইফতেখারে নৌকা গতিরোধ করে এবং তার সাথে থাকা ০১টি আইফোন, ১টি স্যামসন গ্যালাক্সি মোবাইল,  ০১টি  অপ্পো মোবাইল এবং নগদ ৩ লক্ষ ৪৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এ ঘঠনার সংবাদ পেয়ে রাঙ্গামাটি জেলার লংগদু থানা পুলিশ তাৎক্ষনিক বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৮ সক্রিয় সদস্য ১। মো: সোবহান (৩৫), ২। নজরুল ইসলাম(২৮,  ৩। মো: হারুন(২৩), ৪। ইমান আলী(২৮), ৫। বরুন চাকমা(৫০), ৬। শাহাদাৎ মিয়া (৪০) ৭। মো: মিজান মিয়া (৬০) ০৮। মো: বেলাল হোসেন(৩০) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে তাদের কাছ থেকে নগদ ৩ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102