বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দেশে করোনায় মৃত্যু ১৭৩ শনাক্ত ৭৬১৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে।এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন।

এদিকে গতকাল মঙ্গলবার মৃত্যুসংখ্যা ছিল ২০০ জন এবং আক্রান্ত সংখ্যা ছিল ১১ হাজার ৫৭৯ জন। তবে মৃত্যুসংখ্যা ও আক্রান্ত সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের হার। গতকাল মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ যা আজ বুধবার হয়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ।বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102