সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দেশ বাঁচাতে বিএনপির মেহনতি মানুষের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির মধ্যেই নতুন করে আরো ছয়টি গুরুত্বপূর্ণ জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি ডেকেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশ বাঁচাতে বিএনপির পক্ষ থেকে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়া পলটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নোয়াখালীতে ১৫ জুলাই, দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট ও বরিশালে ১৯ আগস্ট এই পদযাত্রা হবে।

রিজভী বলেন, দেশব্যাপী কৃষক, শ্রমিক, তাঁতি জেলেসহ আপামর মেহনতী জনতাকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল যথাযথ উদ্যোগ নিয়েছেন। এর মধ্যেই কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।

রিজভী অভিযোগ করেন, বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। একদিকে, সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ-বঞ্চনার প্রকোপ; অপরদিকে, মেহনতি মানুষ নুন আনতে পান্তা ফুরায়ের মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102