বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

‘ব্লাইন্ড’ দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

মা হওয়ার পর আবার বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শিগগিরই ওটিটি জগতে ডেবিউ করতে চলেছেন তিনি। তাকে দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে। মাখিজা পরিচালিত এই ছবিতে আরো দেখা যাবে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে ও শুভম সরফকে।

এই ক্রাইম ড্রামা ফিল্ম একজন অন্ধ পুলিশ অফিসারকে ঘিরে আবর্তিত হয়েছে। যিনি একটি সিরিয়াল কিলার মামলার তদন্ত করছেন। একই নামের ২০১১ সালে কোরিয়ান ছবির হিন্দি রিমেক হল ‘ব্লাইন্ড’। গল্পটি আবর্তিত হয়েছে একজন অন্ধ পুলিশ অফিসারকে ঘিরে যিনি একজন সিরিয়াল কিলারের সন্ধানে রয়েছেন।

‘ব্লাইন্ড’ ছবিটি জিও সিনেমায় মুক্তি পাবে। উল্লেখ্য, ‘সাওয়ারিয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন সোনম। তারপর থেকে ‘দিল্লি-৬’, ‘প্যাডম্যান’, ‘বীরে দি ওয়েডিং’-এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা পেয়েছেন। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে বলিউডে কাজ অনেক কমিয়ে দিয়েছেন সোনম।

বেশ কিছু ছবি:

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102