বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সতর্ক করলেন স্বাস্থ্যের ডিজি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেছেন, সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যের ডিজি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন। মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

মাস্ক পরিধানের বিকল্প নেই উল্লেখ করে খুরশিদ আলম বলেন, হাসপাতালের শয্যাগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সেজন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ও মাস্ক পরিধান করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102