সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ভাগনার প্রধান বেলারুশে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

বহু জল্পনার পর অবশেষে ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের অবস্থান জানা গেছে। তিনি বেলারুশে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জুন) লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের সরকারি গণমাধ্যম। খবর ওয়ালস্ট্রিট জার্নালের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার প্রধানকে যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করা হয়েছে উল্লেখ করে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘আমি দেখছি, প্রিগোজিন এই উড়োজাহাজে রয়েছেন। হ্যাঁ, তিনি আজ বেলারুশে এসেছেন।’

ভাগনার বাহিনীর খরচে প্রিগোজিন বেলারুশে থাকবেন বলে জানান লুকাশেঙ্কো। তিনি বলেন, ওয়াগনারের যোদ্ধাদের জন্য কোনো ক্যাম্প নির্মাণ করছে না বেলারুশ। তবে তারা যদি চান, তাহলে বেলারুশে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

বিদ্রোহ থেকে পিছু হটার দুই দিন পর সোমবার এক অডিও বার্তা দেন ইয়েভগেনি প্রিগোজিন। তাতে তিনি বলেন, রাশিয়ার সরকারকে উৎখাত করতে তিনি বিদ্রোহ করেননি। তার বিদ্রোহ ছিল রুশ সামরিক বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102