মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বাজেটোত্তর নৈশভোজে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩১৫ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে অর্থমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান।

পরবর্তীতে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। এই বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।

নৈশভোজের আরো ছবি:

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102