সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

অতিরিক্ত কাঁঠাল খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

কাঁঠালের মৌসুম চলছে। মিষ্টি ও রসালো স্বাদের এই ফল অনেকের কাছেই পছন্দের। কেউ কেউ আবার একসঙ্গে অনেকখানি কাঁঠাল খেয়ে ফেলেন। কাঁঠাল একটি উপকারী ফল, সন্দেহ নেই। নানা ধরনের খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাঁঠালে। তবে এই ফল অতিরিক্ত খেলেও কি তা উপকারী থাকবে? কাঁঠাল অতিরিক্ত খেলে শরীরে একাধিক সমস্যার দেখা দিতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক, অতিরিক্ত কাঁঠাল খেলে কী হয়-

অ্যালার্জি হতে পারে

অতিরিক্ত কাঁঠাল খেলে কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালে থাকে পোলেন বা ল্যাটেক্স। এই দুই উপাদান কারও কারও শরীরে অ্যালার্জির কারণ হতে পারে বলে জানিয়েছে ওয়েবমেড। এ ধরনের অ্যালার্জির সমস্যা থাকলে তাদের কাঁঠাল এড়িয়ে চলতে হবে।

ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর

ডায়াবেটিসের ভয়াবহতার কথা জানা আছে নিশ্চয়ই? যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত বা যারা প্রিডায়াবেটিস সেকশনে রয়েছেন তারা বেশি কাঁঠাল খেলে ক্ষতি হওয়ার ভয় বেশি রয়েছে। কারণ কাঁঠালের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। যে কারণে কাঁঠাল খেলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত।

সার্জারির পর কাঁঠাল খাবেন না

সার্জারির পর অতিরিক্ত কাঁঠাল খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সার্জারির পরপর সব রোগীকেই কিছু ওষুধ দেওয়া হয়। কাঁঠাল খেলে তা সেসব ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাই সার্জারির আগে ও পরে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকবেন।

গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে

গর্ভাবস্থায় কাঁঠাল খেলে খুব বেশি সমস্যা হয় না। তবে অতিরিক্ত কাঁঠাল খেলে কিন্তু এসময় জটিলতা বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া কমাতে হবে। ব্রেস্টফিড করার সময়ও  এই ফল অতিরিক্ত খাওয়া যাবে না।

দিনে কতটুকু কাঁঠাল খেতে পারবেন?

সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দিনে কাঁঠালের ২ থেকে ৩টি কোয়া খাওয়া স্বাভাবিক। তবে ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে এই ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102