শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচনে রাশেদ খান সভাপতি ও নূর উদ্দিন সেক্রেটারি নির্বাচিত

হবিগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ খানকে সভাপতি ও জিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ জুন) বিকেল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মো: ফজলুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ এখলাছুর রহমান খোকন ও এমএ মজিদ এর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষান করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মাসুক, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম, সদস্য সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী সদস্য নির্বাচিত হন। এর পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হালীমের সভাপতি ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর পরিচালনায় সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন এবং সাধারণ সভার বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের বিবরন পাশ করেন। পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির ফলাফল ঘোষনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102