শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ঈদুল আজহা: শাবিপ্রবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

শাবি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ১৪ দিনের ছুটি ঘোষণা করেছে। আজ ২৫ জুন রোববার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত চলবে এ ছুটি।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রোববার (২৫ জুন) থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার (৯ জুলাই) থেকে যথারীতিতে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

এর আগে অনিবার্য কারণে গত ১৮ জুন রোববার থেকে গত ২৬ জুন সোমবার পর্যন্ত ৯দিন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102