রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ফ্রান্সের রাজধানী

প্যারিসে মৌলভীবাজারের যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টিটু ,ফ্রান্স
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

ফ্রান্সের রাজধানী প্যারিসে মৌলভীবাজারের বড়লেখার এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১টার দিকে প্যারিস শহরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম সোয়েব আহমদ (২২)।

সোয়েব বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মৃত সমছ উদ্দিনের ছেলে। এই ঘটনায় ফ্রান্সের পুলিশ পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

সোয়েবের মৃত্যু প্রথমে রহস্যজনক মনে হলেও তদন্ত শেষে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, এক ধরনের মানসিক রোগের কারণে সোয়েব নিজেই নিজের অজান্তে চাকু দিয়ে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

শনিবার (২৪ জুন) রাতে মুঠোফোনে একজন ফ্রান্স প্রবাসী এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, সোয়েব দীর্ঘদিন ধরে এক ধরনের মানসিক সমস্যায় ভুগছিল। যার কারণে সে চাকু দিয়ে নিজেই নিজের অজান্তে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে পাঠানো হবে। নিহতের স্বজন ও ফ্রান্স প্রবাসী

সূত্রে জানা গেছে, সোয়েব আহমদ দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। সেখান থেকে কয়েক মাস আগে তিনি ফ্রান্সে পাড়ি দেন।

সেখানে যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সোয়েব। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতাল সোয়েবকে ছাড়পত্র দেয়। এরপর সোয়েব তার মামাতো ভাই বেলাল আহমদের বাসায় উঠেন। ওই বাসায় গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সোয়েবের গলা কাটা লাশ পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102