বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বাফুফেতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান

হাইকোর্টের নির্দেশ চেম্বার আদালতেও বহাল

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

এক আবেদনের শুনানির প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী আজ রবিবার (২৫ জুন) এ আদেশ দেন।

গত ১৫ মে কাজী সালাউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী ও আবু নাঈম সোহাগসহ বাফুফের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। চার মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বাফুফের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

সেই সঙ্গে কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী ও আবু নাঈম সোহাগসহ বাফুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

বাফুফে কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা এক রিট আবেদনের শুনানি এ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে বাফুফের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী চেম্বার আদালতে আবেদন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102