শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সিসিক নির্বাচনে

আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দ সভা অনুষ্ঠিত

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় বুধবার (২১ শে জুন) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন গ্রুপ ইউ কের উদ্যোগে এক আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজল হোসেন এর সভাপতিত্বে এবং যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ এর  পরিচালনায় উক্ত আনন্দ সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি  প্রবীণ রাজনীতিবিদ  সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র  সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,  সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা।
যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিফ আহমদ, মাসুক ইবনে আনিস, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, নজরুল ইসলাম অকিব, সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া,সহ-সভাপতি মঈনুল হক, সহ সভাপতি সফিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ আহসান, মাহমুদুর রহমান, নজরুল ইসলাম আকিব, হোসনে আরা মতিন, রেজিয়া রহমান, নাজমা হোসেন, শিখা বেগম, আব্দুল বাছির, আব্দুল হান্নান, মোহাম্মদ ফিরোজ, আক্তার আহমদ রিবু, আলতাফুর রহমান চৌধুরী মিতা, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, মদব্বীর হোসেন চুন্নু, জোবায়ের আহমদ, বাবুল খান, রাজু মন্তর আলী , আব্দুল হামিদ নাছার, মোস্তফা কামাল, গোলাম মোস্তফা,সাইফুল ইসলাম আবু লেইস, সেলিম আহমদ লুদু, রাসেল আহমেদ জুয়েল,  ছায়ফুল আলম লেমন, মিজানুর রহমান, আনোয়ার খান, দুলাল আলম,আলী আকবর চৌধুরী, লুৎফর রহমান, জাকারিয়া সরোয়ার, জাকির আক্তারুজ্জামান খান, সরোয়ার কবির, আবদুস সহিদ, নুরুল আমিন সহ  প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এবং ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র  সহ সভাপতি  মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।  এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্য প্রবাসী এবং সিসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমদ শরিফ তার বক্তব্যে বলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এই বিজয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার  প্রতিফলন ঘটেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102