বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দেশে করোনায় আজ মৃত্যু ২০০ আক্রান্ত ১১৫৭৯

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৫ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এসময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ।ঢাকায় সর্বোচ্চ ৫১ এবং খুলনায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102