সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায়

পুলিশের এসআই’সহ ২ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল সহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

মামলায় পুলিশের উপপরিদর্শক হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেন আদালত। পুলিশের উপপরিদর্শক হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আর সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে বাদল দাস এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। আটককৃত আসামিরা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সরবারহ করে থাকেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করেন ডিবির সদস্যরা। পরে ২৩ জুন দুপুরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল হেলালের পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102