মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুশফিককে বিসিবির ১০ লাখ টাকা উপহার

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে দশ লাখ টাকা উপহার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার এবং টেস্টে পাঁচ হাজার (৫,৫৫৩) রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান করায় এই অর্থ পুরস্কার পেয়েছেন মুশফিক। বিসিবির সভায় পুরস্কারের বিষয়টি উত্থাপতি হলে বিসিবি তা অনুমোদন করেছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সম্মাননা হিসেবে মুশফিককে ১০ লাখ টাকা উপহার দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্যই এই পুরস্কার।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মুশফিককে বোর্ডের পক্ষ থেকে আলাদা করে কখনও কিছু দেয়া হয়নি। সেজন্য তাকে এই উপহার। তবে এটা সংবাদ মাধ্যমে আসবে ভাবিনি।

এছাড়া বিসিবির সভায় সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকে অর্থ পুরস্কার দেয়ার কথাও ওঠে বলে জানা গেছে। আইপিএল বাদ দিয়ে তারা আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেজন্য তাদেরও পুরস্কার দেয়ার ওই দাবি তোলা হয়।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার তিনি। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৬ টেস্ট, ২৪৮ ওয়ানডে এবং ১০২ টি ২০ ম্যাচ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102