রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দেশে করোনার টিকা নেয়ার বয়সসীমা ৩০ বছর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়েছে বাংলাদেশে। এখন থেকে ৩০ বছর হলেই টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যাবে।

করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে দেশের অধিক জনসংখ্যাকে টিকার আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাত থেকেই সুরক্ষা অ্যাপে বয়সসীমা কমিয়ে ৩০-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।’ স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে।

বর্তমানে দেশে চার ধরনের (কোভিশিল্ড, ফাইজার, মর্ডানা ও সিনোফার্ম) টিকাদান কর্মসূচি চলছে। করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা প্রদান অন্যতম পদক্ষেপ বলে জানান তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102