সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য

সরকারি অনুদান পেলেন পথিক শহিদুল

মারুফ সরকার
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

প্রতি বছরের ন্যায় এবারও সিনেমা নির্মাণে অনুদান দিয়েছিল সরকার। এবার অনুদান পাচ্ছে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এক প্রজ্ঞাপনে রোববার (১৮ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরের অনুদান পাওয়া সিনেমার তালিকা প্রকাশ করেছে।

২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ১টি, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ শাখায় ১টি, শিশুতোষ শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৮টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে অনুদান দেওয়া হয়েছে ৬টি চলচ্চিত্রকে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান পেয়েছেন ‘নিশিবক’ (মুক্তিযুদ্ধভিত্তিক শাখা) ; প্রযোজক ও পরিচালক সাজ্জাদ জহির ২০ লাখ। ‘নদাই’ (শিশুতোষ শাখা) ; প্রযোজক ও পরিচালক শহিদুল ইসলাম (পথিক শহিদুল), ‘রংগিলা নায়ের মাঝি’ (প্রামাণ্যচিত্র শাখা) ; প্রযোজক নূরজাহান আলীম, পরিচালনা মীর শামছুল আলম বাবু ১৬ লাখ, ‘নূর: ছয় শব্দের ইশতেহার’ (প্রামাণ্যচিত্র শাখা) ; প্রযোজক ও পরিচালক আ. আ. মো. মাহমুদুল হাসান ১৫ লাখ, ‘সোনার নকশীকাঁথা’ (সাধারণ শাখা) ; প্রযোজক ও পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি ২০ লাখ, ‘কফিন’ (সাধারণ শাখা); প্রযোজক ও পরিচালক আছমা আক্তার (লিজা)।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102