বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায়  সোমবার (১৯ জুন) সকালে বৃষ্টির মধ্যে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পাথর ব্যবসায়ী।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বজ্রপাতে নিহতের বিষয়টি  নিশ্চিত করেন।

এদিকে স্থানীয়রা জানায়, রোববার (১৮ জুন) গভীর রাত থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে যান ইউসুফ আলী। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে নদীর পাড়ে পড়ে যান তিনি। এরপর আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে দেখালে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102