সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছর হজ পালনের জন্য বিশ্বের ৯০টি দেশ থেকে ১ হাজার ৩০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান। তার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন। এ সব মুসলিমের হজের সকল ব্যয় সৌদি সরকার বহন করে।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সর্ম্পক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। বাদশাহ সালমানের নির্দেশনায় সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় যে বার্তা দিচ্ছে, এতে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সিকে আল-শেখ বলেন, এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

এ দিকে, চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজযাত্রীর জন্য এ বছরের হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।

যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অপরদিকে, সেনেগাল থেকে সুযোগ পাওয়া হজযাত্রীদের প্রথম দলের মোট ৫৫৪ জন মক্কায় পৌঁছেছেন। সেনেগালের হজ অ্যাফেয়ার্স অফিসের কর্মকর্তারা এই দেওয়া সুযোগ-সুবিধার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102