সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম

মাঝে মাঝে বিদেশিরাই আমাদের ডাকে, আমরা যাই না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

‘বিএনপি বিদেশীদের কাছে যায়’ আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদেশীদের কাছে যাই না, বিদেশীরা আমাদের কাছে আসে। তারা আমাদের কাছে জানতে চায়, দেশ কিভাবে চলছে? তোমরা কি বলতে চাও?

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান ‘শীর্ষক বই -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘আমরাও ভিসা নীতি তৈরি করব’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এর কি উত্তর দেব? আপনারাও ভিসা নীতি করেন দেখি। মূল কথা হচ্ছে জাতি চরম বিপদে আছে এর থেকে উদ্ধার করতে হবে।

আমরা কাউকে খাটো করি না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকেই স্মরণ করে না।

বিএনপির মহাসচিব বলেন, আমি বলেছিলাম বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা এটা বলার পর আমার উপর ঝড় উঠলো। বেগম খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা কে?

মির্জা ফখরুল আরও বলেন, এখন কেউ বই পড়ে না, এখন দেখে আর শোনে। প্রযুক্তির কারণে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে তিনি গুরুত্ব আরোপ করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102