বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

নারী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে নারী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।
বৃহস্পতিবার (১৫ জুন)  ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৫ দিন নারী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্ষ এর সমাপনী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিন ব্যাপী নারী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মানিক মিয়া ও স্মার্ট নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিতালী দাশ। সভাপতিত্ব করেন বিসিক মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া।
বাংলাদেশ স্মার্ট নারী উন্নয়ন সংগঠনেরের সহযোগীতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গলের ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শ্রীমঙ্গলের অন্যতম নারী উদ্যোক্তা নার্গিস আক্তার মেঘলা প্রশিক্ষণর্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর আয়োজনে ও স্মার্ট বাংলাদেশ নারী উদ্যোক্তা সংগঠন শ্রীমঙ্গল এর সহযোগিতায় অনুষ্ঠিত নারী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। সময় উপযোগী এমন একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করায় এবং সবাইকে একত্রিত করায় ধন্যবাদ জানাই স্মার্ট নারী উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান মিতালী দাশকে।
তিনি আরো বলেন, ট্রেনিং এ শিক্ষার পাশাপাশি আমাদের এই বয়সে একটা ক্লাসরুমে নিজেদের সব সমস্যা ভুলে একটা নিদিষ্ট সময় নিজেদেরকে শিক্ষার্থী ভাবার মজার একটি অনুভূতির স্মৃতি তৈরী হয়েছিল। একটি সংগঠনের মাধ্যমে সবাই কে একসাথে ভালোবেসে বেধে রাখারও সুযোগ তৈরি হয়েছে।
সকল প্রশিক্ষনার্থীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানাই ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদেরকে ভেন্যু দিয়ে সহায়তা করার জন্য, কৃতজ্ঞতা জানাই বিসিক মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়াকে এমন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করার জন্য।
প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার বিষয়ে জানতে চাইলে স্মার্ট নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিতালী দাশ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য দক্ষতা ও আর্থিক সহায়তা সর্বাগ্রে প্রয়োজন। সুযোগ সুবিধা না পাওয়ায় অনেক উদ্যোগী মহিলারও নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়। আমরা চাই সরকার ও বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রদানকৃত সকল ধরনের সুযোগ থেকে যেন আমাদের উদ্যোগী মহিলারা বঞ্চিত না হয়। এসব চিন্তা ভাবনা থেকে সকলে মিলে হাতে হাত ধরে এক ছাতার ছায়াতলে মিলিত হয়ে কাজ করে যাব। সকলের জন্যই একটি সংগঠন ‘স্মার্ট নারী উন্নয়ন সংগঠন’। সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব, সকল প্রতিবন্ধকতা দূর করে। আমার সহযোগী সকলকে সর্বাত্মক সহযোগীতার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102