বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মেক্সিকোয় দাবদাহে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

মেক্সিকোয় মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া তৃতীয় দাবদাহে আট জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। চলতি সপ্তাহে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে ১২ জুনের মধ্যে হিটস্ট্রোকে সাত জন এবং একজন পানি শুন্যতায় মারা গেছে।

মেক্সিকো গত বছর দেশটির কিয়দংশে খরা জনিত জরুরি অবস্থা ঘোষণা করেছিল। দাবদাহ ও জলাধারের পানি শুকিয়ে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে চলতি বছর গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষ দেশটির মন্ট্রেরিসহ কিছু শহরে দিনে মাত্র কয়েক ঘন্টার জন্যে পানি সরবরাহ করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102