শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মৌলভীবাজার টাউন ঈদগাহে অনুষ্ঠিত হবে ৩টি জামাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

২১শে জুলাই সম্প্রসারিত ও নবনির্মিত ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় হবে সকাল ৬.৩০, ৭.৩০ এবং ৮.৩০টায়। ঈদগাহে প্রবেশ করতে হলে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরিধান, নিজস্ব জায়নামাজ ও নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত উদ্‌যাপন উপলক্ষে মতবিনিময় সভা মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান। বক্তব্য রাখেন সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মো. মুহিবুর রহমান, মো. ইউসুফ আলী, সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ আব্দুর রউফ মানিক, মো. জালাল আহমদ, এস এম উমেদ আলী, শেখ মো. ইলিয়াস, মুশতাক আহমদ মম। উপস্থিত ছিলেন মো. মুসফিকুর রহমান, এম. এমদাদুল হক মিন্টু, মসফিকুল হক তরফদার, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নুরুল ইসলাম তরফদার, মো. একলাছুর রহমান, সুমন আহমদ, আব্দুল ওয়ালী সিদ্দিকী, খালেদ চৌধুরী, মো. আসাদ হোসেন মক্কু, রুমেল আহমদ প্রমুখ।

সকাল ৬:৩০টায় ১ম জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানি মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্‌্‌ মোস্তফা (র.) দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ। সকাল ৭:৩০ ঘটিকায় ২য় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।সকাল ৮:৩০টায় ৩য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জিমহল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হাম্মাদ বিল্লাহ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102