সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ের

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিজয় রায়
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৩৩ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার( ১৬ জুন) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ মহাসড়কের টেকিয়া(মহেষপুর) নামক স্থানে গরুবোঝায় নছিমন উল্টে তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়। গরুবাহী নছিমন গাড়িটি নেকমরদ থেকে ছেড়ে বালিয়াডাঙ্গী লাহিড়ী হাটে যাচ্ছিল,  ক্রসিং করার সময় রাস্তায় থাকা ধানের খড় (নাড়ায়) নছিমনটির চাকা উটে গেলে  দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও প্রায় ৪ জন। নছিমনটি রাণীশংকৈল থেকে লাহিড়ী হাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।  রাণীশংকৈল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের নাম তরিকুল উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে আহত ৪জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী হচ্ছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102