বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আফগানিস্তান ১৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

দিনের শুরুতে বল হাতে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিলেন আফগান পেসার নিজাত মাসুদ। এরপর আফগান ব্যাটিং শিবিরে কাঁপন ধরান বাংলাদেশের দুই পেসার এবং দুই স্পিনার। পেসার শরিফুল ইসলাম, এবাদত হোসেন, স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের দাপটে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান।

তবে আফগানদের এই ভরাডুবির পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো পেসার এবাদত হোসেনের। একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্ভাগ্য তার, কয়েকটি ক্যাচ মিস না হলে ফাইফার নেয়ার গৌরবও অর্জন করে ফেলতে পারতেন তিনি। আফগানদের বাকি ৬ উইকেট সমান ভাগে ভাগ করে (২টি করে) নিয়েছেন শরিফুল, তাইজুল এবং মিরাজ।

আফগানদের ১৪৬ রানে অলআউট করে দেয়ায় প্রথম ইনিংসেই বাংলাদেশ এগিয়ে গেলো ২৩৬ রানের বিশাল ব্যবধানে। চাইলে সফরকারীদের ফলোঅনও করাতে পারবে বাংলাদেশ। কী সিদ্ধান্ত নেবেন অধিনায়ক লিটন দাস?

আফগানদের হয়ে একজন ব্যাটারও ৪০-এর ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আফসার জাজাই। ৩৫ রান করেন নাসির জামাল এবং ২৩ রান করেন করিম জানাত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102