শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

৫৮ জনকে চাকরি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ০৩টি পদে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পররাষ্ট্র মন্ত্রণালয়

বিভাগের নাম: প্রশাসন অনুবিভাগ

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৪ জুলাই ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিলো; তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা mofa.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৫ জুন ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ১৪ জুন ২০২৩

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102