সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সি‌লেট পুলিশ সুপারের উদ্যোগে থানা পুলিশদেরকে চিকিৎসা সেবা প্রদান

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (১৩ জুন) সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় স্বাস্থ্য সেবাকে সিলেট জেলা পুলিশের দোড় গোড়ায় পৌঁছে দিতে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বিয়ানীবাজার থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং জরুরী ওষুধ বিতরণ করা হয়।

সিলেট জেলায় যোগদানের পর থেকেই জেলার পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সার্বিক মঙ্গলের দিকে জোরালো নজরদারি রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি মেডিকেল টিম বিয়ানীবাজার থানার সকল অফিসার ফোর্সদের স্বাস্থ্য সেবা প্রদান করে। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিয়ানীবাজার থানার সকল স্তরের অফিসার ফোর্সবৃন্দ।

সিলেট জেলাধীন সকল থানায় পর্যায়ক্রমে মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশ স্পার কার্যালয় থেকে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102