

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ২ জুন মুক্তি কলকাতায় পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এতে জয়ার সহশিল্পী চূর্ণি গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্যসহ অনেকে। সিনেমাটি মূলত, দুই নারীর জীবনের গল্প নিয়েই তৈরি করা। যা ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে।
বক্স অফিসে ‘অর্ধাঙ্গিনী’ সাড়া ফেলেছে। মুক্তির ১০ দিনে প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে জয়ার সিনেমা। বাংলা টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজারের বেশি। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস’র এক খবরে।

এদিকে, ২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এই সিনেমার প্রচারণায় অংশ নিতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। তিনিও নিয়মিত সিনেমার আপডেট দিয়ে যাচ্ছেন তার ফেসবুকে।
নিউজ /এমএসএম