শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারের শুভেচ্ছা বাণী (ভিডিওসহ)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫০৩ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

লিখিত শুভেচ্ছা বার্তায় হাই কমিশনার বলেন “আসসালামু আলাইকুম” পবিত্র ঈদ-উল-আজহা এবং কোরবানির ঈদ উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

এ খুশির দিনে আমি আরো উল্লেখ করতে চাই, এ বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করছি।

করোনা মহামারীর এ ক্রান্তিলগ্নে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডসহ পুরো বিশ্বে যারা করোনা যুদ্ধে শহীদ হয়েছেন পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে থেকে আমাদের প্রবাসী যে ভাই-বোনরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচিয়েছেন তাঁদের প্রতি হাই কমিশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। দীর্ঘদিন করোনা লকডাউনের পর এখন লকডাউন শিথিল হলেও এই সময়ে আপনারা প্রত্যেকে নিজেকে ও আপনাদের পরিবারের সকল সদস্যকে করোনা মুক্ত রাখার জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করবেন।

পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা বাণী

পবিত্র ঈদ-উল-আযহা আত্মত্যাগের মহিমায় আপনাদের জীবনে সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ-সমৃদ্ধি এবং আনন্দ এই শুভ কামনায় আপনাদের সবাইকে আবারো জানাচ্ছি ঈদ মোবারক। বাংলাদেশ চিরজীবী হোক। প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102