বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

৯৪ রুশ সেনাকে মুক্তি দিলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার ৯৪ সেনা মুক্তি পেয়েছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে বন্দী বিনিময়ের চুক্তি হয়। তারই অংশ হিসেবে রুশ সেনাদের মুক্তি দিলো ইউক্রেন। অন্যদিকে, এই চুক্তির আওতায় ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে। বোরবার রাশিয়া ভিত্তিক গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর বেশ উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চোপড় এবং তরতাজা খাদ্য খাবার সরবরাহ করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকির মুখে ছিল।

রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসকালকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাখমুট শহরে লড়াইয়ের সময় তাদের এসব সেনা বন্দী হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102