তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো পুলিশ বাহিনীর হাইওয়ে বিভাগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১১ জুন) দুপুরে তেঁতুলিয়া হাইওয়ে থানা মাঠ প্রঙ্গনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এসআই শাহিনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক বিন্দু চৌধুরী, সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, এসআই ফরহাদ আলম।
হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা। তিনি বলেন তেঁতুলিয়া হাইওয়ে থানার আওতায় ৫১ কিলোমিটার মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা নাই। তবে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে মহাসড়কটি বর্তমানে সংস্কারের কাজ বিদ্যমান থাকায় উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো। তিনি আরও বলেন প্রতি অভিভাবকদের উচিত তাদের সন্তানের সতর্কতার সহিত মহাসড়কে চলাচলের উপর গুরুত্ব দেয়া।
পরে কেক কেটে ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন করা হয়।