রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদপত্র হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাকালের এই কঠিন সময়ে সংবাদপত্র হকার্স সমিতির তিনটি সংগঠন ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় সংগঠনগুলোর নেতাদের হাতে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।এ সময় আরও উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী ও বাংলানিউজটোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার।

সায়েম সোবহানের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি হাজী মো. শাহাবুদ্দিন, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার সাদেকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আলী।এছাড়াও হকার্স ইউনিয়নের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। পরে সংবাদপত্র শিল্পের এই কঠিনতম সময় মোকাবিলায় দায়িত্ব পালনের জন্য সব হকার্স ও এজেন্ট সংগঠনের নেতাদের ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102