সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) তহবিল ও অর্থায়ন বিষয়ক চলমান তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫২ বছর বয়সী স্টার্জেনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে পুলিশ। বলেছে, তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে সন্দেহজনকভাবে। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। খবর : বিবিসি।

এর আগে এপ্রিলে তার স্বামী, এসএনপির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার মুরেলকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়। স্টার্জেনের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, রবিবার পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গত দু’বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত করছেন কর্মকর্তারা।

তারা জানার চেষ্টা করছেন নেতাকর্মীরা কমপক্ষে ৬ লাখ পাউন্ড দান করেছেন দলে, সেই অর্থের কী হয়েছে। তবে নিকোলা অব্যাহতভাবে জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন।

গত ৫ই এপ্রিল মিস নিকোলার বাড়িতে এবং এডিনবার্গে অবস্থিত এসএনপির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন কর্মকর্তারা। তার শাশুড়ির ডানফার্মলাইনে অবস্থিত বাড়ির বাইরে একটি বিলাসবহুল মোটরহোম বা গাড়ি রাখার ঘর বিক্রি করা হয়েছে প্রায় এক লাখ ১০ হাজার পাউন্ডে। তাও জব্দ করেছে পুলিশ।

প্রায় দু’সপ্তাহ পরে এসএনপির কোষাধ্যক্ষ কলিন বেটি’কে গ্রেপ্তার করা হয়। কোনো অভিযোগ গঠন ছাড়া তাকে ছেড়ে দেয়া হয়। ওই ঘটনার পর পরই দলের কোষাধ্যক্ষ পদ ত্যাগ করেন তিনি। এসএনপি দলটির একাউন্ট পরিচালিত হয় নিকোলা স্টার্জেন, তার স্বামী মুরেল এবং কলিন বেটির স্বাক্ষরে। গত মার্চে নিজেই পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102